এই প্রথম বার কোন মুভি এত কনফিউশন নিয়ে দেখলাম এবং শেষ করার পর কেমন একটা প্রশান্তি অনুভব করলাম, যে মুভিটা ভালো লেগেছে ফাইনালি।আমি মুভিটা দেখেছি এর জনরা এবং বেশ কয়েকটি পজেটিভ রিভিউ পাবার পর। বলিউডে কমেডি, ডার্ক ক্রাইম মুভি গুলো আমার মোটামুটি ভালোই লাগে। বেছে বেছে দেখেছিও বেশ কিছু।এবার পছন্দের তালিকায় এই মুভিটাও রেখে দিলাম। মানুষ ইচ্ছে করে কোন অপরাধে জড়ায় না। এর পিছনে কোন না কোন কারণ অবশ্যই থাকে। আর সেরকমই একটা কাহিনি।
মুভির প্রধান চরিত্রে অভিনয় করেছেন Janhvi Kapoor. তিনি আমার খুব পছন্দের অভিনেত্রী না হলেও এই মুভিতে দুর্দান্ত অভিনয় করেছেন।বিপদে কতটা শক্ত থাকতে হয় তা এই মুভিতে উনার চরিত্র দেখলেই বোঝা যাবে।এছাড়া বাকী যারা অভিনয় করেছেন তারা সবাই ভালো পারফর্ম করেছেন। মুভিতে ডার্ক ক্রাইম সাথে কমেডির দারুণ এক কম্বিনেশন উপস্থাপন করা হয়েছে। কিছু কিছু দৃশ্য দেখে হাসি ধরে রাখতে পারবেন না আপনি।আমি বলবো সব মিলিয়ে মুভিটা দারুণ উপভোগ্য।
মা আর দুই মেয়ে জেরি আর চেরি। এই তাদের পরিবার। বাবা মারা গেছেন অনেক আগেই। বড় মেয়ে জেরি পারিবারের হাল ধরার জন্য খেটে যাচ্ছে। মানে হাসি আনন্দ,সুখ কষ্ট সব মিলিয়ে ভালোই কাটছিলো তাদের দিন। ছোট বোন টা কলেজে পড়াশোনা করে। পাড়া প্রতিবেশী তো ভালোই খোজ খবর রাখে।কিন্তু বিপদের দিনে কয়জন আগায়! তো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই পরিবারে হঠাৎ আসে আরেক বিপদ। তাদের মা অসুস্থ হয়ে যায়। আর তার চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন।
কিন্তু কিভাবে জোগাড় হবে এত টাকা, কে করবে এত টাকা দিয়ে তাদের সাহায্য! ঠিক তেমন সময়েই জেরির জীবনে আসে নতুন অধ্যায়। আর কি সেই অধ্যায়, তার শেষ কোথায় তা জানতে হলে মুভিটা ঝটপট করে দেখে ফেলতে হবে। আমি মনে করি মুভিটা আপনারা দেখতে পারেন চাইলে।আমার ভালো লাগা আমি শেয়ার করলাম। পছন্দ সবার ব্যাক্তিগত। তাহলে আজকের মত এখানেই শেষ করছি। রিভিউটি পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ
কোন মন্তব্য নেই